সোমবার, ১৫ জুন ২০২৬

লামা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচনে শাহ্ জাহান আবারও চেয়ারম্যান নির্বাচিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন’২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান মো. শাহ্ জাহান দ্বিতীয় বারের মত আবারও চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী এস এম আবু তাহের পেয়েছেন ১০ ভোট। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে একটানা ভোট গ্রহণ অনুুষ্ঠিত হয়। এতে ৭১ সমিতির মধ্যে ২২ সমিতির প্রতিনিধি ভোট প্রদান করেন। উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রহিম উদ্দিন ও লামা কেসিসি সমিতি লিমিটেডের সদস্য মো. নুরুল করিম আরমান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। ভোট গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী সহ প্রার্থী, প্রার্থীর এজেন্ট, পুলিশ ও ভোটারগন উপস্থিত ছিলেন। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় গিয়াস উদ্দিন সহ সভাপতি, মো. জামাল হোসেন, ক্যাচিংহ্লা মার্মা, বিশ^ নাথ দে, মো. আবু তাহের, মাবুং মার্মা ও আবুল হোসেন সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচনে মো. শাহ জাহান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, নব নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...