বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফিশারিঘাট ও পাহাড়তলী বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর মহানগরের ফিশারিঘাট ও পাহাড়তলী বাজারসহ বিভিন্ন মাছঘাট, অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের দিকনির্দেশনায় প্রথম দিন আজ রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে জানান জেলা মৎস্য অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. ফাহমুন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য জরীপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার প্রাত এবং বাংলাদেশ নৌপুলিশের টিম।

এ সময় চট্টগ্রাম মহানগরের ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রং মিশ্রিত লইট্ট্যা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা ও ২০ কেজি ইলিশ মাছ এবং পাহাড়তলী মাছ বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রং মিশ্রিত মাছগুলি বিনষ্ট করা হয় এবং বাকি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় বলে ভ্রাম্যমান আদালত সুত্র জানায়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...