শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

নাসিরাবাদ স্কুল প্রাক্তন ছাত্র সমিতির ফুটবলে চ্যাম্পিয়ন হাসলার, রানার আপ কেজিকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত এন.জি.এইচ.এস ক্লাব ক্লাশ ২০২৪ এর ফাইনাল খেলা চাঁন্দগাও বাহারসিগন্যালস্থ সিকো এরিনা টার্ফে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ব্যাচ ২০২১ হাসলার আজগরের দেয়া একমাত্র গোলে ব্যাচ ২০১৩ কে.জি.কেকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন এর স্কাইপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান। প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপন কান্তি দে, স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম আহবায়ক সরকার কামরুল মামুন, সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্নামেন্ট এর সমন্বয়কারী সাফাওয়াত হোসেন সামিন চৌধুরী, ইভান শাহরিয়ার সাব্বির, আরিন সরওয়ার পাবলু, তওফিকুল ইসলাম সামি, তাসরিক উর নূর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মাহফুজুর রহমান বলেন, মন ও শরীরকে সতেজ রাখা এবং নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে প্রজন্মকে রক্ষা করার অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা। নাসিরাবাদ স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই খেলার আয়োজন করে সত্যিই প্রশংসার দাবিদার। সদূর লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে সভাপতির বক্তব্যে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেন, প্রাক্তন ছাত্রদের সম্প্রীতি ও আন্তরিক বন্ধন অটুট রেখে সুখ-দুঃখে পাশে থাকার জন্যই ১৯৮৮ সালে প্রাক্তন ছাত্র সমিতি গঠন করা হয়েছিলো। প্রাক্তন ছাত্রদের যে কোনো বিপদ আপদে সমিতি পাশে থাকতে চায় এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অসচ্ছল মেধাবীদের বৃত্তির মাধ্যমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চ্যাম্পিয়ন হাসলার দলের চৌকস খেলোয়াড় সামি টুর্নামেন্টের গোল্ডেন বল, ব্যাচ ২০১৩ কেজিকের সাঈদ গোল্ডেন বুট ও ব্যাচ ২১ হাসলার দলের গোলকিপার সামিন গোল্ডেন গ্লাভস পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আদন ফারানের হাতে ট্রফি, ১০ হাজার টাকা প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল এবং রানার আপ দলের অধিনায়ক সাইফ সাদমানের হাতে ৫ হাজার টাকা প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। টুর্নামেন্টে প্রাক্তন ছাত্রদের মধ্যে মোট ১৬ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...