মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাবেক হুইপ সামশুল হকের এপিএস একদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নুর উর রশিদ চৌধুরী প্রকাশ এজাজ চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
নুর উর রশিদ চৌধুরী (৪১) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মৃত আবদুল মালেক চৌধুরীর ছেলে। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরে অবশ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে বহিষ্কার করা হয়। গত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দিন পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিতরণের সময় হাতে-নাতে আটক করেছিলেন পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ নাজমুন নুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলা, অফিস ভাঙচুর ও লুটপাটের মামলায় নুর উর রশিদ চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিএনপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভয়াবহ হামলা এবং বিএনপি অফিস ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০ আগস্ট পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে ৭৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামী করে পটিয়া থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমদ। ওই মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি গ্রেফতার নুর উর রশিদ চৌধুরী।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...