সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে কর্ণফুলী টানেলের কর্মচারীরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী টানেলে কর্মরত শ্রমিক কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তারা।

পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কেউ বাঁধা দেয়নি।

শ্রমিক কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েকশ লোক কর্মরত আছেন। নিয়মানুযায়ী বছর শেষে তাদের বেতন বৃদ্ধিতে বৈষম্যের সৃষ্টি হওয়ায় তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোন সুরাহা হয়নি।

কারো বেতনের ৫ শতাংশ বৃদ্ধি করেছে আবার কারো ১০ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। এই বৈষম্য দূর করতে তারা আজ বিক্ষোভ করেছে।

বিষয়টি স্বীকার করে টানেলের ওয়ার্কসপ সেকশনের ম্যানাজার মঈনুল ইসলাম জানান, বেতন নিয়ে অসন্তোষের কারনে তারা বিক্ষোভ করেছে, পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সাথে শ্রমিক কর্মচারীরা দেখা করে তাদের দাবি জানিয়েছে। টানেলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের সব খবর

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, পাহাড়ের প্রকৃতি ও...

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে। আজ...

সাকিব হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরায় আলোচিত মোহাম্মদ সাকিব (২২) হত্যাকাণ্ডের তিন পরিকল্পনাকারীসহ ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের...

সর্বশেষ

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর...

সাকিব হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরায় আলোচিত মোহাম্মদ সাকিব (২২) হত্যাকাণ্ডের...

চবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)...

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...