শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অপহৃত ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারকালে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিল মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

আজ বুধবার দুপুরে নাফ নদীর টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট হয়ে তারা ফেরত আসেন। ছেলেদের বুকে পেয়ে খুশি জেলেদের স্বজনেরা। সরকারের সহযোগিতায় আরাকান আর্মির বন্দি দশা হতে দেশে ফেরত আনায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফেরত আসা জেলেরা হলেন-সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।

বুধবার দুপুরে টেকনাফ বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের আটকের খবর শোনে আমরা মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি। এখন জেলেদের আমরা তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে তারা টেকনাফ শহরের পূর্বে নাফ নদীতে মাছ শিকার করতে যায়। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, ইন্টেলিজেন্স অফিসার মেজর ইশতিয়াক আহমদ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...