মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ ও রুহেলের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাইয়ে ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে ১১ এপ্রিল বারইয়ারহাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে খান সিটি সেন্টার পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর মাসুদের পরিত্যক্ত বাড়ির সামনে বিকাল ৩টায় মীরসরাই সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের
নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নিরাপত্তাহীনতার কারনে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়।

মামলায় সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক এমপি তার পুত্র মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুইয়াকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন বলেন, সেই সময় আমি থানায় এজাহার দিতে চাইলেও তাদের ক্ষমতার কারণে পুলিশ মামলা নেয়নি। তাই গতকাল (বোরবার) মামলাটি দায়ের করেছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন নামের এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি জাহেদুল হাসান ও মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং বর্জ্য বা পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়েজিদ মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট পিএলসির বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাত ও...

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র...

সর্বশেষ

সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট...

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের...