রবিবার, ১৬ আগস্ট ২০২৬

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সন্দ্বীপে বিশ্ব শিক্ষক দিবস পালন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

 “শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষাই নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ অক্টোবর শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা কম্পাউন্ডে প্রথমে র‌্যালি ও পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও রাল্যীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।এসময় সকল উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষকরা তাদের নানা প্রতিবন্ধকতা ও শিক্ষকদের প্রতি বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা দেশ ও জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। শিক্ষার আলো ব্যক্তি, সমাজ ও দেশকে আলোকিত করে। এই আলো জ্বালানোর প্রধান কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে সেই আশার আলো- যিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের উন্নতির পথে নিয়ে যান।

শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে তিনি যে কোনো অবস্থায় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...