সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন ও সাহিত্য আসর অনুষ্ঠিত

 গাইবান্ধার পলাশবাড়ী থেকে ফিরে রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন
- Advertisement -
Single page 1st Paragraph

সমাজ প্রগতির জন্য শিল্প~সাহিত্য এই স্লোগানকে সামনে রেখে “সাফল্য সাহিত্য- সংস্কৃতি পরিবার বাংলাদেশ” গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা,কবিতা আবৃত্তি এবং মাসিক সাহিত্য আসর গত শুক্রবার ৪ অক্টোবর বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের আলোচনা সভা সংবাদকর্মী,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাফল্য সাহিত্য- সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি – ছড়াকার ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি কবি লেখক আবদুল কাদের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জের কবি ও কণ্ঠশিল্পী আহসানুল হাবিব মন্ডল।

আরো বক্তব্য রাখেন,পলাশবাড়ীর কবি যথাক্রমে, আক্তারুজ্জামান সুলতান,হাসিবুর রহমান স্বপন, এডভোকেট আবেদুর রহমান সবুজ,মীর মোহাম্মদ মিশু,তারেক বাসার ও সাগর প্রধান প্রমুখ। দ্বিতীয় পর্বে শুরু হয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি এবং কবি ও কণ্ঠশিল্পী আহসানুল হাবিব মন্ডলের একক সঙ্গীত অনুষ্ঠান। শেষে সংবাদকর্মী,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির’কে সভাপতি,কবি ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন’কে সাধারণ সম্পাদক,কবি আক্তারুজ্জামান সুলতান’কে সহ সভাপতি,কবি ও এডভোকেট আবেদুর রহমান সবুজ’কে সহ সাধারণ সম্পাদক,তরুণ কবি সাগর প্রধান’কে সাংগঠনিক সম্পাদক,তরুণ কবি মীর মোহাম্মদ মিশু’কে সাহিত্য সম্পাদক ও তরুণ কবি তারেক বাসার’কে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট “সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ” এর পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন,”শব্দহীন প্রেম” কাব্যগ্রন্থের রচয়িতা উদীয়মান কবি ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন।।

এই বিভাগের সব খবর

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আকতার। তাঁর অভিযোগ, স্বামী...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার...

সর্বশেষ

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা...

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি)...