জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ী-লুঙ্গী বিতরণকালে সমাজসেবক রাজনীতিবিদ ফরিদ মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে তারা নিজেরাই মিথ্যুক বনে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের দিয়ে চাপ সৃষ্টি করানোর চেষ্টাতে যে কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয় সেই রাজনৈতিক প্রজ্ঞাও বিএনপি নেতাদের নেই।তাদের এরুপ আচরনে বিদেশী কুটনৈতিকরা বিরক্ত। যা দেশের জন্যে অপমানজনক। ভুল তথ্য দিয়ে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়াটা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের সামিল।
নগরীর নয়াবাজার মোডে গ্রীন সিটি কমিউনিটি সেন্টারে ১১ নং কাট্টলী ওয়ার্ডের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
যুবলীগ নেতা বাবুল দাশ বাবলুর পরিচালনায় এসময় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সদস্য মোঃ মোরশেদ আক্তার চৌধুরী, শেখ নাসির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, সুপ্তি তলাপাত্র পলি, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, রুবি চৌধুরী, আলী হোসেন, শেখ রাজীব আহমেদ, মোঃ জালাল, জাহেদুল ইসলাম সুমন, মোঃ আজাদ হোসেন, দেলোয়ার হোসেন সুমন, আনিসুর রহমান মামুন, ইমরান আলী রাজু, ইয়াসিন ভুঁইয়া, মোঃ দিদারুল আলম দিদার, সাগর দাস, জসিম উদ্দিন প্রমুখ।

নগর আওয়ামীলীগ সদস্য মোরশেদ আক্তার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু গণমানুষের রাজনীতি করে এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এদেশকে সাবলম্বী করে দেবেন। বাঙালি জাতির কাছে এ দুই মহৎপ্রাণ চির অনুস্মরণীয় হয়ে থাকবেন।
সভাশেষে সম্মানিত অতিথিগণ আগত নারী পুরুষদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।

