মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির লক্ষে লামায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণ

লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্গম পাহাড়ি এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেছে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১জন মৎস্য চাষী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লামা সদর, রুপসীপাড়া, লামা পৌরসভা ও গজালিয়া ইউনিয়নের ৪টি ক্রিক বাঁধের সুফল ভোগীর মাঝে এসব বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল এসব মাছের পোনা ও উপকরণ বিতরণ উদ্ভোধন করেন। ক্রিক বাঁধের সুফল ভোগীদের মাঝে দেওয়া হয় ৩০ কেজি হারে রুই জাতীয় মাছের পোনা, ১৭৫ কেজি খাদ্য, ২০ কেজি সার, ২০ কেজি চুন, প্রদর্শণী বোর্ড ও বালতি। কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রযুক্তির প্রদর্শনীর উপকরণ হিসেবেও গজালিয়া ইউনিয়নের প্রণয় ত্রিপুরাকে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা, ১০০ কেজি খাদ্য, ২০ কেজি সার, ২০ কেজি চুন, প্রদর্শণী বোর্ড ও বালতি দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুর রহমান ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বাবুল আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
চাষীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, পার্বত্য অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পুরণ সহ সুবিধাভোগীদের জন্য শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিতের লক্ষে এ মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...