চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আগুনে দগ্ধ হয়ে মেয়ের মৃত্যুর পর এবার প্রাণ গেল বাবা আবদুল মান্নানেরও (৪০)। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আবদুল মান্নান পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকার দ্বীন মোহাম্মদ পুত্র। তিনি স¤প্রতি সময়ে লালদিয়ার চর উচ্ছেদের পর সেখানে অস্থায়ীভাবে ভাড়া নিয়ে বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইফতারের রান্না দ্রæত শেষ করতে গিয়ে জলন্ত লাকড়ির ওপর কেরোসিন ঢালা হয়েছিল। সেখানে অসাবধানতায় কেরোসিন বেশি পড়ে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে, যা দ্রæত পুরো ঘরে ছড়িয়ে যায়। শাহিদা বেগম বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা ৭ বছর বয়সী শারমিন পুড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে পিতা আবদুল মান্নানও গুরুতর দগ্ধ হন।
তিনি আরও জানান, ওইদিন চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়। পরে মেয়ের বাবা আব্দুল মান্নানকে চমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে গতকাল শুক্রবার রাতে তারও মৃত্যু হয়।

