বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে কাজ শুরু করবে ছয় সংস্কার কমিশন

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও পরামর্শ করার পর রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের ছয়টি কমিশন পুরোদমে কাজ শুরু করবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে, এরপর ছয়টি কমিশন পুরোদমে তাদের কাজ শুরু করবে।
কমিশনগুলোর কার্যক্রম ২০২৪ সালের ১ অক্টোবর থেকে পুরোদমে শুরু হওয়ার কথা ছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা শুরু করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের যোগদান সম্পর্কে আলম বলেন, এটি ছিল ‘খুব সফল, ঐতিহাসিক ও অত্যন্ত ইতিবাচক মাইলফলক।

নিউইয়র্কে চারদিনের সংক্ষিপ্ত অবস্থানে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রায় ৫০টি বৈঠকে যোগ দিয়েছেন। প্রফেসর ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্তত ১২ জন শীর্ষ বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।
প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস নিউইয়র্কে তার অবস্থানকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, দেখা গেছে প্রধান উপদেষ্টা কোনো বৈঠক থেকে বের হলে বিশ্বের শীর্ষ নেতারা তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন, সেখানে তাকে রক-স্টার সংবর্ধনা দেওয়া হয়।
প্রেস সচিব বলেন, সবাই তার (প্রফেসর ইউনূস) সঙ্গে দেখা করতে চেয়েছিল। যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেছেন, তারা তার সরকারকে সমর্থন করেন এবং সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘে ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে তার চার দিনের সফর শেষে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশে ফিরেছেন।
শফিউল আলম বাংলাদেশকে বৈদেশিক সহায়তার বিষয়ে বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবুজ রূপান্তরের জন্য ৪০০ মিলিয়ন ইউরো দেবে।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) এর একটি দল এখন বাংলাদেশ সফর করছে এবং একবার দলটি আইএমএফকে প্রতিবেদন জমা দিলে আমরা আশা করি আমরা আইএমএফ থেকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত পাব।
অন্য এক প্রশ্নের জবাবে আলম বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যে কাজগুলো করেছে বিশ্বনেতারা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশ্বনেতারা বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময়সীমা জানতে চাননি কারণ তারা জানেন যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো হাতে নিয়েছে তা সম্পন্ন করতে সময় লাগবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে সরকারের কাজ শেষ করতে কত সময় লাগবে।
আলম বলেন, প্রফেসর ইউনূস রাষ্ট্র মেরামতের কাজকে নতুন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ এবং মহৎ কাজ বলে মনে করেন। তিনি (প্রধান উপদেষ্টা) এই মহৎ কাজটিকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে চান।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...