বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

লামায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের আঁধারে ঘর নির্মাণ করে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাতের অন্ধকারে ঘর নির্মাণ করে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। ইউনিয়নের নয়ামুসলিম পাড়ার বাসিন্দা মৃত ইউনুছ মিয়ার ছেলে আনোয়ার হোসেন ও মো. ইব্রাহীম হোসেন সহ মৃত দুলাল মিয়ার ছেলে তাজুল ইসলামরা ফারজানা আক্তার মুন্নির ভোগদখলীয় জমিতে এ ঘর নির্মাণ করেন। জমি জবর দখলকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, ক্রয় সূত্রে ফারজানা আক্তার মুন্নির নামে লামা উপজেলার ৩০৫নং গজালিয়া মৌজার আর/৮৪৩নং হোল্ডিং মূলে ৩ একর ৮০ শতক দ্বিতীয় শ্রেণীর জমি রয়েছে। লোভের বশিভুত হয়ে এ জমির উপর পাশের নয়া মুসলিম পাড়ার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে তাজুল ইসলামদের (৩৫) লোলুপ দৃষ্টি পড়ে। তারা এ জমি জবর দখলে নিতে বিভিন্নভাবে পায়তারা শুরু করেন। এক পর্যায়ে ১২ সেপ্টেম্বর প্রতিপক্ষ আনোয়ার হোসেন নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ধারা মতে জমির মুল মালিক ও ফারজানা আক্তার মুন্নি সহ ১১ জনের বিরুদ্ধে স্থিতিতাবস্থা চেয়ে ফৌজদারী অভিযোগ করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে মামলা চলমান থাকা অবস্থায় স্থাপনা বা নির্মাণকাজ না করার জন্য আদেশ দেন। কিন্তু প্রতিপক্ষের তাজুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আনোয়ার হোসেনরা আদালতের এ নির্দেশ অমান্য করে গত ২৫ সেপ্টেম্বর দিনগত রাতে ওই জমিতে একটি ঘর নির্মাণ করেন। এছাড়া বিভিন্ন সময় তাজুল ইসলামরা জমির ঘেরাবেরা ও জমির ফসল উপড়ে ক্ষতি করে বলে জানান জমির লাগিয়ত গ্রহণকারী মো. আলম।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন রাকিব বলেন, অনেক দিন ধরে তাজুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইব্রাহীম হোসেনরা আমার স্ত্রী ফারজানা আক্তার মুন্নিার কেনা জমি দখলের পাঁয়তারা করে আসছেন। কিছুদিন আগেও জমিতে কাজ করতে গেলে তারা বাধা প্রদান করেন। শুধু তায় নয়, জমি ছেড়ে না গেলে আমাকে ও আমার জমির কেয়ারটেকারকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকিও দেন। হুমকির শিকার হয়ে আমি আদালতের শরণাপন্ন হই। তিনি আরও বলেন, এর আগে গত ১৯ মে ফারজানা আক্তার মুন্নি জমি মো. আলমের কাছে লাগিয়ত প্রদান করেন। এ লাগিয়ত চুক্তি নামায় স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন অভিয্ক্তু আনোয়ার হোসেনও। অথচ এতদিন পর এসে জমি তাদের দাবী করে অযথা ঝামেলা করছেন।
স্থানীয় বাসিন্দা মো. আলম, মো. ফারুক ও মো. মুসা সহ অনেকে জানান, আর/৮৪৩নং হোল্ডিং এর ৩ একর ৮০ শতক জমি ফারজানা আক্তার মুন্নি ক্রয় সূত্রে মালিক। এ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলেও আছেন তিনি। কিন্তু ইদানিং ইব্রাহিম হোসেন, আনোয়ার হোসেন ও তাজুল ইসলাম গংরা এ জমিতে রাতের আধাঁরে ঘর তুলে তাদের বলে দাবী করছেন। এটা সম্পূর্ণ অন্যায়।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা আমাদের বাবার জমিতে ঘর নয়, একিিট বৈঠকখানা নির্মাণ করেছি। বাবা মারা যাওয়ার পর ওয়ারিশসূত্রে এ জমির মালিক আমরা। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিরোধীয় জমিতে ঘর নির্মাণের বিষয়ে সদুত্তর দিতে পারেন নি ইব্রাহীম হোসেন ও আনোয়ার হোসেনরা।
এদিকে গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ম্যংক্যচিং চৌধুরী বলেন, বিরোধীয় জমির বিরোধ মিমাংশার স্বার্থে উভয় পক্ষকে নিয়ে হেডম্যান কার্যালয়ে বসার কথা ছিল। সাদ্দাম হোসেন রাকিব ও আনোয়ার হোসেন গংরা বসার জন্য সম্মতিও দেন। কিন্তু এর মধ্যে আনোয়ার হোসেন ও তাজুল ইসলামরা কারো কথা না মেনে, রাতের অন্ধকারে ফারজানা আক্তার মুন্নির দখলীয় জমিতে ঘর তুলে জমি জবর দখলের চেষ্টা করছেন। আনোয়ার হোসেনরা কোন এ জমি দখলে ছিল না। এখন অযথা ঝামেলা করছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, গজালিয়া হেডম্যান পাড়ার জমি নিয়ে আনোয়ার হোসেনরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্থিতিতাবস্থা চেয়ে ও অপর পক্ষ ফারজানা আক্তার মুন্নির স্বামী সাদ্দাম হোসেন রাকিব উপজেরঅ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে মামলা করেন। মামলার প্রেক্ষিতে নোটিশের মাধ্যমে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলার স্বার্থে বিরোধীয় জায়গায় না যেতে বলা হয়েছে। কোন পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ঘর তুললে বা কোন ধরণের কাজ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...