শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাসুল (দ.) অবমাননা মেনে নেবেনা সুন্নি জনতা

 ফটিকছড়ি প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

 আহলে সুন্নাত ওয়াল জমাতের মহা সচিব ও সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মছিহু দৌল্লা বলেছেন, বিশ্ব শান্তির দুত হযরত মুহাম্মদ মোস্তফা (দ) এর নামে কোন প্রকার অবমাননা মেনে নেবেনা সুন্নি জনতা। আহলে সুন্নাত ওয়াল জমাতের ব্যানারে দেশ ব্যাপী প্রতিবাদী আন্দোলন চলছে। এবং সেটি অব্যাহত থাকবে ভারতে রাসূলুল্লাহ (দ) র নামে কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে যতক্ষণ গ্রেফতারের করা না হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর একদল দুর্বৃত্ত পীর আউলিয়ার মাজারে হামলা করছে। মসজিদের খতিবদের বের করে দিচ্ছে। স্কুল কলেজ মাদ্রাসার প্রধানদের জোর করে বের করে দেয়া হচ্ছে। এসব নৈরাজ্য বাংলার সুন্নি জনতা কখনো মেনে নেবে না। অনতি বিলম্বে এসব বন্ধের দাবী জানান অন্তবর্তীকালীন সরকারের কাছে। তিনি গতকাল ফটিকছড়ির ধর্মপুরের দুল্লুপের বাড়ী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (দ) মাহফিলে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।

উপাধক্ষ্য মাওলানা আবদুস শাকুর আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা নাসির উদ্দীন আল কাদেরী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা সালাউদ্দীন, মাওলানা আবু বকর, মাওলানা জিয়াউর রহমান আল কাদেরী, মাওলানা সিরাজ দৌল্লা সাজিদ, হাফেজ জসিম উদ্দীন প্রমুখ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...