সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে ১১ ঘণ্টায় অপহৃত শিশু উদ্ধার, খালার প্রাক্তন স্বামীসহ আটক ৩

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে অপহরণের প্রায় ১১ ঘণ্টার মধ্যে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালার প্রাক্তন স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেইট সংলগ্ন নিজ বাসার সামনে গত রবিবার (৯ মার্চ) বিকালে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল নাবিলা আক্তার (৩)। বিকাল আনুমানিক ৩টা ১৭ মিনিটের দিকে সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর শিশুটির পিতা মো. আজাদ (৩১) রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-৪৮৮, তারিখ: ৯ মার্চ ২০২৬) করেন। এর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল ওরফে বেচন (৪৫), মো. জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।


ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শিশুটির খালার প্রাক্তন স্বামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিশুটির পিতা মো. আজাদের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা (নং-৯, তারিখ: ১০ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৮/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে। ছবির ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম): উদ্ধার হওয়া শিশু নাবিলা আক্তারকে তার বাবার কোলে তুলে দিচ্ছেন রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। রাউজান (চট্টগ্রাম): শিশু অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত তিন অপহরণকারী।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...