মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাকলিয়ায় পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সুইচ গেইট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের সময় বাকলিয়ার মেরিন ড্রাইভ রোডের নবাব খাঁ কলোনি সংলগ্ন সুইচ গেটের পূর্ব পাশের ঝুপড়ির ভিতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর রাত ১টার দিকে তাঁরা খবর পান, বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিসারীঘাটের আগে সুইচ গেট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে।

এমন সংবাদের সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিক বাকলিয়া থানার ওসির নেতৃত্ব এসআই সোহেল রানা, এসআই এম জালাল উদ্দিন, এসআই ইকবাল হোসেন ভূইয়া ও সঙ্গীয় ফোর্স বাকলিয়ার মেরিন ড্রাইভ রোডস্থ ফিসারীঘাটের আগে সুইচ গেট এলাকায় তল্লাশি চালান।

তল্লাশি অভিযানের একপর্যায়ে রাত ২টার দিকে বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনি সংলগ্ন সুইচ গেটের পূর্ব পাশের ঝুপড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ তালিকা করেন।

পিস্তলের গায়ে এক পাশে ইংরেজিতে “TAURUS” BP-2017 লেখা আছে। অপর পাশে “TKT16988” খোঁদাই করে লেখা আছে বলে পুলিশ জানান।

এ প্রসঙ্গে বাকলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষার পর বলা যাবে।’

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...