জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ী-লুঙ্গী বিতরণকালে নেতৃবৃন্দ বলেছেন,শেখ হাসিনার আমলে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা বেড়েছে।
করোনা মহামারি মোকাবিলায় এ সরকার এতো বিশাল পরিমানের ত্রাণ, প্রণোদনা,নগদ অর্থ বিতরণ করেছে,যা নজিরবিহীন।সরকারী দলের নেতাকর্মীদের যার যা সামর্থ্য ছিল তাই নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।যুদ্ধ এবং করোনার পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকায় শ্যামলী পার্কে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ আল জোবায়ের হিমুর পরিচালনায় আলোচনায় অংশ নেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ জাকারিয়া,সহ-সভাপতি আক্রাম হোসেন সবুজ,ওয়ার্ড কাউন্সিলার নাজমুল হক ডিউক,সাবেক মহিলা কাউন্সিলার ফারহানা জাবেদ,আশরাফুল গনি,দেলোয়ার হোসেন দেলু,হোসেন সরওয়ার্দী,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক বাবু,ওসমান গনি আলমগীর,মাইনুল হাসান সাগর,জমির আহমেদ,মোহাম্মদ ইউসুফ,ইউনিট কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকদের মধ্যে জহিরুল ইসলাম,মোহাম্মদ আশরাফ,শাহ আলম,আকবর আলী,যুবলীগ নেতা সামশুদ্দিন,আফসার ওসমান,বাবুল দাশ বাবলু,নাজমুল হাসান রুমি,জয়নাল উদ্দিন জাহেদ,আনিসুর রহমান মামুন,ইয়াছিন ভুঁইয়্যা,আশরাফুল আলম সিদ্দিকী,জসিম উদ্দিন,মেহেরাজ শিকদার রাজু,রায়হান সোবাহান হৃদয়,আদনান বাবু,অনিক মজুমদার প্রমুখ।
সভাশেষে সম্মানীত অতিথিগণ আগত নারী পুরুষদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।

