রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পাহাড়তলীতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় একটি ডিমের দোকানকে ২০ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানির নকল বস্তায় চাল বিক্রি অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ।
তদারকিকালে উক্ত বাজারে ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ‘ নামক ডিমের পাইকারি প্রতিষ্ঠানে; উৎস বিক্রেতার তথ্য, ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় ও হালনাগাদ বিহীন মূল্য তালিকা প্রদর্শন করায় ২০ হাজার টাকা এবং স্টেশন রোড,পাহাড়তলী রেলওয়ে বাজারে অবস্থিত ‘মেসার্স শাহ পরান স্টোর’ নামক চাউলের পাইকারী দোকানে; বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে (বিশেষত ‘মেসার্স হাজী আব্দুর রহমান অটোমেটিক রাইস মিল’ এর বস্তা ব্যবহার করে) বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় একটি ডিমের দোকানকে ২০ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানীর নকল বস্তায় চাল বিক্রি অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়। নকল বস্তাগুলো ধ্বংস করা হয় এবং তাদেরকে সতর্ক করেছি। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকারের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...