জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেছেন, করোনা মহামারি ও যুদ্ধের কারণে আর্থিক মন্দা ও স্থবিরতার ফলে বৈশ্বিক পরিস্থিতি খারাপ হলেও বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো।
এ অবস্থার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুন।তার নেতৃত্বে দেশ টেকসই উন্নয়নে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, চক্রান্ত হচ্ছে। এসব মিথ্যাচার ভুল প্রমানিত হচ্ছে।
নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের মির্জাপুল এলাকায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান সিদ্দিকী।
আলোচনায় অংশ নেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, নেছার আহমেদ, আক্তার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, কফিল উদ্দিন খোকন, ওহিদ চৌধুরী মুক্তি, এমরানুল হক, আশরাফুল গনি,দেলোয়ার হোসেন দেলু, হাজ্বী মোঃ ইব্রাহীম,কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, জহির উদ্দিন সুমন, নাজমুল হাসান রুমি, নজরুল ইসলাম, আব্দুর রহমান, মোঃ সায়েম, মোঃ শাহেদ, সাইফুল মান্নান শিমুল, মোঃ মোস্তাক,মোঃ নাঈম,মোঃ সোহেল,মোঃ সাবের,জাহেদুল আলম,মোঃ জামশেদ, ইয়াসিন ভুঁইয়া,আলী হাসান, নয়ন মজুমদার,শাহাদাত টিপু,সালামত উল্লাহ মানিক,বন্ধন সেন,মোঃ কাউসার।
সভাশেষে সম্মানীত অতিথিগণ আগত নারী পুরুষদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

