বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পাহাড়ে সংঘাত তদন্তে উচ্চক্ষমতার কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধরী বলেছেন, পাহাড়ের ঘটনায় আমরা একটা উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করব আমাদের সহকর্মীদের সঙ্গে আলাপ করার পর।

আইনশৃঙ্খলা কোনো অবস্থাতেই অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। যারা আইনশৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই সেনা কর্মকর্তা।

শুক্রবার রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পর শনিবার দুপুরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান।

শনিবার বেলা ১২টার দিকে রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি, সামরিক প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পাহাড়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজনরা অংশগ্রহণ করেছেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের হাত আমরা ভেঙে দেব। আপনাদের কাছে বার বার অনুরোধ করব, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়।

আপনারা আমাদের সহযোগিতা করবেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন। জনগণকে বোঝাবেন যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে, ভালো থাকে। আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, পাহাড়ে আসার সময় দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি দেখেছি, গ্রাফিতির যে বার্তা তা আমরা পার্বত্য চট্টগ্রামে দেখতে চাই। এখানে সম্প্রীতি থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসঙ্গে থাকব, একসঙ্গেই কাজ করব। আজকের বৈঠকে যে বক্তব্যগুলো এসেছে, সবার একই কথা আমরা সম্প্রীতি চাই। কেন জানি কোথাও একটা ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটা শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র। বাহিরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে; আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য। সেই জন্য দাবি আসছে একটা কমিশন বা তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থা করা। দোষীদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার, রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য নিরূপা দেওয়ান, বাঙালিভিত্তিক সংগঠনের নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টাগণ খাগড়াছড়ি জেলায় যাবেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর শুরু হয়েছে ভোট গণনা। জেলা...

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে। সকাল সাড়ে...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও...

সর্বশেষ

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট...

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের...

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে...

নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের...

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও...