বুধবার, ২০ মে ২০২৬

টার্ফ মাঠ দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুবায়ের উদ্দীন বাবু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানাধীন চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।
স্থানীয় লোকজন জানায়, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে।
এতে চাঁন্দগাও থানাধীন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে খেলার টার্ফে দুই গ্রুপের মারামারি হয়। এতে ছুরিকাঘাতে বাবু নিহত হন। এর আগে বিকেল ৫টার দিকে নগরের ৪ নং ওয়ার্ড কাউন্সিল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ ঘটনাস্থলে টহলে রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...