সোমবার, ২৯ জুন ২০২৬

আদালতের নির্দেশ

সীতাকুণ্ড সিমনি শীপ ইয়ার্ড ডাকাতির অভিযোগ সরাসরি এজাহার হিসাবে গণ্য করতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ড সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ শীপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শীপ এম টি এশিয়ান গ্লোরী ডাকাতি মামলার অভিযোগ ওসি সীতাকুণ্ডকে সরাসরি এজাহার হিসেবে গণ্যের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ ফার্দিন মুস্তাকীম তাসিন এর আদালত বাদীর অভিযোগ শুনানী শেষে আদেশটি প্রচার করেন। অভিযোগে প্রকাশ গত ১৬ই এপ্রিল শনিবার রাত অনুমান দশ ঘটিকার সময় বাদী প্রতিষ্ঠানের আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ এশিয়ান গ্লোরির উপর স্থানীয় চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য আসামী বিকাশ দাস, রাসেল ও দিলিপ দাস সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মকিভাবে জাহাজের ৩/৪ জায়গায় কোটা লাগিয়ে রশি নিক্ষেপ করে জাহাজের উপরে উঠে পড়ে। এ সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় (৪৯) এবং গার্ডগণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে অভিযুক্ত ডাকাত নেতা বিকাশ দাসের নেতৃত্বে রাসেল (২৮), দিলিপ দাশ (৩৬) সহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামী উক্ত জাহাজের শীপ ইনচার্জ ধর্মজয় সহ আরও ৪ জন গার্ড যথাক্রমে সুজন কুমার বাগচী, বাপ্পি, সুমন এবং বনবহনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি বেধড়ক মারধর করলে আঘাতে ইনচার্জ ধর্মজয়, দারোয়ান সুজন কুমার বাগচি সহ কয়েকজন হাতের কবজি ঘাড়ে সহ শরীরের বিভিন্ন জায়গায়, মারাত্মাক জখম হয় ।

আসামীরা স্টোর রুমের তালা ভেঙ্গে স্টোরে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেইট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানকি সাত মে.টন মালামাল যার মোট আনুমানিক মূল্য ৪৩,২৫,০০০/-  (তেতাল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা লুন্ঠন করে তাদের কয়েকটি অপেক্ষামান ট্রলার যোগে নিয়ে চলে যায় । আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয় । সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ এর পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মোঃ হারুনুর রশিদ ।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...