রবিবার, ৩১ মে ২০২৬

অবৈধ সম্পদ অর্জন

বিএনপি নেতা লেয়াকত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী ও তাঁর স্ত্রী জেসমিন আকতার এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি লেয়াকতের সহায়তায় তার স্ত্রী জেসমিন আকতার ২ কোটি ৮৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
একই সঙ্গে জেসমিন দুদকে সম্পদ বিবরণী দাখিলের ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৬২ টাকা সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং ২ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৬৬২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। আসামি জেসমিন আকতারের নামে তার স্বামী আসামি মোহাম্মদ লেয়াকত আলী চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালীন অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে তার স্ত্রীর নামে সম্পদ অর্জনের সহযোগিতা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শান্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতাপাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে...

সর্বশেষ

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের...

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর...

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের...