মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’র প্রথম দিনে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দীর্ঘ সময়ে ৮৪ জন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি কমিশনার হাসিব আজিজ । সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। ৮৪ জন সেবাপ্রার্থীর মধ্যে ৩২ জন বিভিন্ন সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবাপ্রার্থীগণ সিএমপি কমিশনারের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) রইছ উদ্দিনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চলতি সপ্তাহ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন, যা প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...