মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পাহাড় কেটে দেয়াল তৈরি, জরিমানা ১০ হাজার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় পাহাড় কেটে দেয়াল তৈরির অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর রুপনগর আবাসিক এলাকায় কালীরছড়া সংলগ্ন পাহাড় কাটার সংবাদে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

পাহাড় কেটে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করার অপরাধে মো. ইয়াছিন নামে একজন গ্রেপ্তার হয়।

জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে জানান, মঈন প্রকাশ লাল মহিউদ্দিন নামক জনৈক ব্যক্তির নির্দেশে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজটি করেছেন।

আসামির অপরাধ আমলে গ্রহণ করে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মোবাইল কোর্টে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাহাড় কর্তনের নির্দেশদাতা মঈন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দিয়ে নির্মাণাধীন ইটের দেয়ালটি ভেঙে দেন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...