মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দেড় কোটি টাকার মালামাল ডাকাতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সিডিএ-এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে স্লুইস গেইটের টাইডাল রেগ্যলেটরের প্রায় ১ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার ক্যাবল ও মালামাল ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে নগরীর কোতোয়ালীর টেকপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজার মাকসুদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
তিনি জানান, ভোররাতে রুমের তালা ভেঙে মূল্যবান বিদেশি ক্যাবল, ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যান। এ সময় সিসিটিভি ভাঙচুর করা হয়।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। জানা যায়, সিডিএ অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...