শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

বোয়ালখালীর শাহ্ মাবুদিয়া দরবারে জশনে জুলুস

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে ও আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল রবিবার ১১ রবিউল আওয়াল (১৫ সেপ্টম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল করিম আলকাদেরীর সদারতে ও হুজুর আল্লামা শাহসুফি পীর মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)’র সাহেবজাদা শাহ মাওলানা হাফেজ সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাতের নেতৃত্বে জশনে জুলুসের (র‍্যালীটি) জিকির, সালাত-সালাম, হামদ ও নাত সহকারে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দুপুর সাড়ে ১২টায় খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে জমায়েত হয়।
এসময় বক্তারা বলেছেন, প্রিয় নবী (সা.) আগমনে দুনিয়ায় এলো শান্তির বারতা। মানবজাতির জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা তাঁকে পাঠিয়েছেন। ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিলাদুন্নবী (সা.)’র প্রতি সম্মান ও মহব্বত।
পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা. মিলাদুন্নবী (সা.) মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল আলম কাদেরী, কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা মনছুর আলম কাদেরী, মাওলানা মনজুর হোসাইন, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী, মাওলানা নজীর আহম্মেদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা অহিদুল আলম রহিমী, মাওলানা আব্দুল খালেক কাদেরী, মাওলানা ইমাম উদ্দিন রহিমী, মাওলানা রুহুল আমীন রহিমী প্রমুখ।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...