রবিবার, ১৪ জুন ২০২৬

ইউএসটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভ : নতুন উপাচার্যের নিয়োগ বাতিল দাবি

বশির আলমামুন চট্টগ্রাম
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চট্টগ্রামে (ইউএসটিসি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় উপাচার্যের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া দেন শিক্ষার্থীরা । মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. গৌতম বুদ্ধ দাশকে ৪ বছরের জন্য ইউএসটিসির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮ বছর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ছিলেন।
এ সময়কালে তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন সিভাসু শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাসুদুজ্জামান ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমাদ আল-নাহিদ।
তবে এখনও ইউএসটিসি’র উপাচার্য পদে যোগদান করেননি বলে জানান ড. গৌতম বুদ্ধ দাশ। তিনি দাবি করেন, তাকে নিয়ে অপপ্রচার চলছে।
তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে-সব মিথ্যা। নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...