সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঈদে মিলাদুন্নবী : চট্টগ্রামে যেসব সড়কে নিয়ন্ত্রণ হবে যান চলাচল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুস আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর)। ওইদিন জুলুস অভিমুখী সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপির ট্রাফিক বিভাগ থেকে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত জুলুস অভিমুখী সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জশনে জুলুসের রুট : পাঁচলাইশ থানাধীন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ-বিবিরহাট (বামে মোড়)- মুরাদপুর- মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স (ডানে মোড়)- ষোলশহর ২নং গেইট- জিইসি মোড় (জামান হোটেলের ডানে মোড়)- লর্ডস ইন হোটেল- ষোলশহর ২নং গেট- মুরাদপুর (বামে মোড়)- বিবির হাট-জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ।

ডাইভারশন পয়েন্ট : জশনে জুলুস চলাকালে নগরের জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ- বিবিরহাট- মুরাদপুর- হামজারবাগ- এন মোহাম্মদ/শুলকবহর-মির্জারপুল রোডের মুখ-বায়েজিদ বোস্তামি রোডের মুখ (শেরশাহ মোড়)-বেবি সুপার মার্কেট-প্রবর্তক রোডের মুখ-জাকির হোসেন রোডের মুখ-গোলপাহাড় রোডের মুখ-পুনাক মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।

পার্কিং ব্যবস্থাপনা : জশনে জুলুসে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ অন্যান্য অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বহনকারী যানবাহন মুসল্লিদের নামিয়ে দিয়ে পার্কিং পয়েন্টগুলোর মধ্যে স্ব-স্ব সুবিধাজনক স্থানে পার্কিং করবে।
শহীদ শাহজাহান মাঠ (আমবাগান), বহদ্দারহাট বাস টার্মিনাল, বায়েজিদ লিংক রোড, এক কিলোমিটার নুর নগর হাউজিং মাঠ, জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ, পলোগ্রাউন্ড মাঠ, মেরিন ড্রাইভ রোড, ফিসারিঘাট পার্কিং স্থান হিসেবে ব্যবহার করবে।

পার্কিংয়ের বিষয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদন নেওয়ার ব্যবস্থা করবে। জুলুসের রুটে কোনো যানবাহন পার্কিং করে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...