শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

বান্দরবানে কোটি টাকার আফিমসহ তিনজন গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের থানচিতে এক কোটি টাকার আফিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
তারা হলেন- উপজেলার মাইকুয়াপাড়ার রুম ক ম্রো’র ছেলে রুম তুই ম্রো (৩০), বাই দুপ ম্রো’র ছেলে সেন রাই ম্রো (২৫) ও রাইথং ম্রো’র ছেলে রিংওয়ই ম্রো (২২)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় থানচি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় থানচি বাজারে আফিম বিক্রির খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক কেজি আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার ও বান্দরবান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...