সোমবার, ২৯ জুন ২০২৬

বহির্নোঙ্গরে বালুবোঝাই বাল্কহেড ডুবি, ৫ নাবিক উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। তবে নৌযানটিতে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছেন। পরে ঘটনাস্থল নিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বন্দরের বর্হিনোঙরের চার্লি অ্যাংকারেজে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌযানটি ডুবে গেছে বলে ধারণা বন্দরের কর্মকর্তাদের।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, চার্লি অ্যাংকারেজে একটি বাল্কহেড ডুবে গেছে। সেখানে পাঁচজন মাঝি ছিল। তাদের জীবিত উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দিয়েছি। জাহাজ চলাচলে সতর্কতার অংশ হিসেবে এটা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...