সোমবার, ২৯ জুন ২০২৬

ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় করা একটি মামলায় যুবলীগ নেতা মো. আশ্রাফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেপ্তার যুবলীগ নেতা আশ্রাফ নগরীর পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের ছালে জহুরের ছেলে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শরীফ-উল-আলম। তিনি জানান, আনোয়ার হোসেন পেশায় সিএনজি অটোরিকশা চালক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে পৌঁছালে যুবলীগ নেতা আশ্রাফের নেতৃত্বে অপরাপর আসামিরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় তিনি গুলিবিদ্ধ হন।
পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর তিনি ডবলমুরিং থানায় ১৩০ জন এজহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এ মামলার আসামি যুবলীগ নেতা আশ্রাফ পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাব। সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা আশ্রাফ মিছিলে গুলি করার কথা স্বীকার করে বলেও জানা গেছে।
গ্রেপ্তারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...