রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে আমীর হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে তাকে স্বাগত জানান কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ।
আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী হাসপাতালের এএমইউ ও ইমার্জেন্সি, শিশু এএমইউ ও ইমার্জেন্সি, ক্যাথল্যাব, সিসিইউ, আইসিইউ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন পরবর্তী তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, এ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, আইসিইউ ইনচার্জ ডা. মেহেদী হাসান, আজীবন সদস্য মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসা সেবা ও পরিষ্কার–পরিচ্ছন্নতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাথল্যাবসহ বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহের প্রশংসা করেন। মাত্র দুই বছর সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, চট্টগ্রামের ক্যান্সার রোগীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ করে রেডিওথেরাপির জন্য রোগীদের ঢাকায় যেতে হতো। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অত্যাধুনিক এই রেডিয়েশন মেশিন স্থাপনের ফলে রোগীদের আর চট্টগ্রামের বাইরে যেতে হবে না। এখানেই এখন ক্যান্সারের সকল চিকিৎসা সম্ভব। এই ক্যান্সার হাসপাতাল চট্টগ্রামবাসীর জন্য একটা বিশাল সম্পদ। এটিকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং এর উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। তিনি হাসপাতালের উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...