মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টেকনাফের বদি চট্টগ্রাম কারাগারে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার থেকে কড়া পুলিশি পাহারায় তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বদির নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে। গত ২১ আগস্ট বদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত কারাগারে পাঠান। আগের দিন তাকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে, গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাহ। সে মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে বদি, তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...