সোমবার, ২৯ জুন ২০২৬

পটিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা জমিরসহ গুলিবিদ্ধ ৩

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ায় সন্ত্রাসীদের গুলিতে পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম জমির উদ্দিনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। অন্য দুইজন হলেন- যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও মোঃ ইকবাল।

মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার আমজুর হাটের এবাদতখানা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে একপক্ষের গুলিতে জমির, সাইফু ও ইকবাল গুরুতর আহত হয়। তাদের তিনজনকে পটিয়া জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল উপজেলার গৈড়লার টেক এলাকায় জাহিদ হাসান নামের এক গাড়ি চালকের সাথে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবলীগ নেতা এয়ার মুহাম্মদ বাবরের মধ্যে মারামারি হয়। এতে গাড়ি চালক আহত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়। মামলা রেকর্ড ও বিভিন্নভাবে গাড়ি চালককে সহযোগিতা করায় জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ ও তার অনুসারীদের উপর বাবর ক্ষুব্ধ হয়।

এদিকে, দীর্ঘদিন এয়ার মুহাম্মদ বাবর যুবলীগ নেতা লিটন বড়ুয়ার নেতৃত্বে পটিয়ায় রাজনীতিতে সক্রিয় এবং শাহাদাত হোসেন সবুজ চেয়ারম্যানের সঙ্গে বাবরের বিরোধ রয়েছে। মঙ্গলবার রাতে ডি. এম জমির ও বাবরের নেতৃত্ব আমজুর হাটের এবাদত খানা এলাকায় গেলে অপর পক্ষ এলোপাতাড়ি গুলি চালায়। এতে জমিরসহ তিনজন গুলিবিদ্ধ হন।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম জানিয়েছেন, পারিবারিক অনুষ্ঠান শেষে ডি.এম জমির ও তার অনুসারীরা বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অর্তকিতভাবে গুলি চালায়। এতে জমিরসহ ৩ জন গুলিবিদ্ধ। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, সন্ত্রাসীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি৷

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...