মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিন: নাহিদ ইসলাম

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এটুআই এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ বুধবার রাজধানী ঢাকার আইসিটি টাওয়ারে এটুআই-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন।
নাহিদ ইসলাম বলেন, এটুআই কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।
তিনি বলেন, এটুআই-এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।
বাংলাদেশের যুবসমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে উল্লেখ করে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, তাদের সমন্বয়ে অ্যাডভাইজারি টিম করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।
অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনি কাজ করছে তারা পরামর্শ দিলে সেটাও আমাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই এর কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো একব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন। আমরা সকলের সাথে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শহীদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে। এ আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই আমাদের কাজ করে যেতে হবে।
উপদেষ্টার সামনে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...