সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীর ৪৩৯ উপকারভোগী পেলেন প্রণোদনা

- Advertisement -
Single page 1st Paragraph

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কর্মহীন নগরীর দরিদ্র মানুষের দুর্দশা লাগবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এলআইইউপিসি প্রকল্পের ৪৩৯ জন শিক্ষানবীশ উপকারভোগীর স্ব-স্ব রকেট একাউন্টের মাধ্যমে ১৩ লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সিসিসি মেয়র এম.রেজাউল করিম চৌধুরী নগরীর টাইগারপাসস্থ কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪টি ওয়ার্ডের উপকার ভোগীদের একাউন্টে এই টাকা প্রেরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। এসময় এলআইইউপিসি টাউন প্রকল্পের টাউন লিডার মো. সরোয়ার হোসেন খান, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম ইনকোস্টি ও বিউট্রিশন এক্সপার্ট মোহাম্মদ হানীফ, টাউন ফেডারেশন চেয়ারপারসন কোহিনুর আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের হাতে রকেট একাউন্টের মাধ্যমে তাৎক্ষণিক এই টাকা প্রেরণকালে রেজাউল করিম চৌধুরী বলেন, কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন যে শিক্ষানবীশ অনুদান প্রদান করা হচ্ছে, তা উপকারভোগীদের যথাযথভাবে কাজে লাগতে হবে। প্রাপ্ত অনুদানের টাকা কোন অপ্রয়োজনীয় খাতে ব্যয় না করতে তিনি উপকারভোগীদের পরামর্শ দেন। এ ব্যাপারে প্রকল্পের কর্মকর্তাদেরও তদারকি করতে বলেন। তিনি বলেন, কোন কারণে যাতে প্রকল্পের উদ্দেশ্য ব্যহত না হয়Ñ সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...