মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দ্বিতীয় ধাপে বন্যার্তদের পাশে দৈনিক আজাদী

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী। এবার বন্যার্তদের পুনর্বাসনে দ্বিতীয় ধাপে ভারী খাবার (যা রান্না করে খেতে হয়) বিতরণ করেছে, যা এরই মধ্যে শুরু হয়েছে।

আজাদীর নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত সহযোগিতায় ২য় ধাপে এই ত্রাণ সংগ্রহ করা হয়। দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক এবং চিফ রিপোর্টার হাসান আকবর বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল লোকমানের হাতে এসব সামগ্রী তুলে দেন।

রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল লোকমান দৈনিক আজাদীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে পণ্যগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, আমরা দুর্গত এলাকায় কাজ করছি। আমাদের ক্যাডেটরা বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার্তদের হাতে নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন। এসব পণ্য অনেক মানুষের কষ্ট লাঘব করবে।

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামের সব ভালো কাজের সাথে দৈনিক আজাদী যুক্ত থাকে। অতীতেও বিভিন্ন দুর্যোগে আজাদী দুর্গত এলাকার মানুষের জন্য কাজ করেছে। সামনের দিনগুলোতেও আজাদী সকল ভালো কাজের সাথে থাকবে।প্রথম ধাপে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবার পুনর্বাসনে লক্ষে আমরা ভারি খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা উপহার হিসাবে দিচ্ছি।

এসময় তিনি বিএনসিসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কষ্টে থাকা মানুষগুলোর জন্য আপনারা যেভাবে কাজ করছেন তা জাতি অবশ্যই মনে রাখবে। উল্লেখ্য, দৈনিক আজাদী নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসী থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে। নগদ অর্থের পাশাপাশি নতুন ও পুরনো কাপড়, ওষুধসহ প্রয়োজনীয় নানা সামগ্রী আজাদী ভবনে গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর...

সর্বশেষ

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ...

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের...

৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলায় শিশুসাহিত্য উৎসব

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রস্তুতি সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম...

নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের আয়োজনের মধ্যে গত ২৩ আগস্ট চট্টগ্রামের...