বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় রামগড় ৪৩, বিজিবি ব্যাটালিয়ন

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

 গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্থ দেশের অন্তত ৯টি জেলার মানুষ। সৃষ্ট এ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন অধীন বেশকয়েকটি এলাকার অসংখ্য  মানুষ। 

এ অবস্থার পরিপ্রেক্ষিতে মানবতার ডাকে সাড়া দিয়ে বানভাসী মানুষকে উদ্ধার ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।  ২২, আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকেই রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ’র নেতৃত্বে বিজিবির বেশ কয়েকটি উদ্ধারকারী দল রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনস্ত আধারমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৬৯টি পরিবারের ৩০৩জন সদস্য, নলুয়াটিলা বিওপির ১০৫টি পরিবারের ৬০০ জন সদস্য (বর্তমানে উদ্ধারকৃত পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে), লাচারীপাড়া বিওপির ৪১টি পরিবারের ২০৬জন সদস্য, লক্ষ্মীছড়া বিওপির  ৮১টি পরিবারের ৪৪১জন সদস্যসহ সর্বমোট ২৯৬টি পরিবারের ১৫৫০জন সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।  এছাড়া, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় ২০০ টি পরিবারের মাঝে তাৎক্ষনিকভাবে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে।

এসব ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ এবং শুকনা খাবাবের মধ্যে  চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, গুড় ও কলা। বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় অতিবৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের বিজিবি উদ্ধারকারী দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। যে কোন পরিস্থিতিতে সাধারণ জনগনের পাশে রয়েছে রামগড় ৪৩, বিজিবি ব্যাটালিয়ন।  ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাটালিয়ন অধিনস্ত এলাকার দূর্গত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের...

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক,...

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’...