সোমবার, ২৯ জুন ২০২৬

বাকলিয়ায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণে শিক্ষা উপমন্ত্রী নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দেশের মধ্যবিত্ত,গরীব ও সাধারণ জনগণকে সরকারের দেয়া টিসিবি কার্ডে ভোগ্যপণ্য কেনার আহবান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার দুপুরে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর শহিদুল আলমের বাড়ির উঠোনে গরীব দুঃস্থ অসহায় ২’শ পরিবারের মাঝে উপহারস্বরূপ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

মস্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণকে ওয়ার্ডে ইস্যুকরা টিসিবি কার্ড পেয়েছেন কিনা জানতে চেয়ে বলেন, টিসিবি কার্ড আপনাদের হক। এটা আপনারা ব্যবহার করে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর শহিদুল আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইউনূছ কোম্পানী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক,চট্টগ্রাম মহানগর যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবলীগ আহবায়ক কমিটির সদস্য নেছার আহম্মদ,পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, আকবর আলী আকাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান রুমি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরো বলেন, সরকারের প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করছেন। দেশের ৬০ঊর্ধ্ব নাগরিকদের জন্য পেনশন প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনা ও প্রক্রিয়াধীন আছে। এতোসব সরকারি ও উন্নয়ন কর্মযজ্ঞের পাশাপাশি আমরাও দলের সর্বস্তরের নেতা কর্মীরা সামর্থ্য অনুযায়ী কোভিডকালীন সময় থেকে বিভিন্নভাবে দেশের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি বলেন, এতোসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ দেশের গণ মানুষের দল,মানুষকে নিয়ে ভাবে। মন্ত্রী এসময় সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত জনগণের কাছে দোয়া চান। অুনষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফফর আহমেদ,মুক্তিয়োদ্ধা মো.মুসা,মো.মহসিন,আনোয়ার মেম্বার,কামাল আহমদ, এরশাদ হোসেন সাদী, মুজিবুর রহমান, এম এ হান্নান,রতন ভট্টাচার্য, সমাজসেবক মাঈনুল কামাল, ডা.মামুন,যুবলীগ নেতা ওমর ফারুক সনেট, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম দেওয়ান, ছাত্রলীগ নেতা সমর দাশ,রাহুল দাশ প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...