শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদের পানি ছাড়া নিয়ে গুজবে কান না দিতে কর্তৃপক্ষের অনুরোধ

রাঙামাটি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে এমন খবর ভাইরাল হয়েছে। এই গুজবে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সকালে মুঠোফোনে বলেন, গতকাল ‘বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব।’ আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।
তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ মিন সি লেভেল।
আজ শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক রয়েছে।
টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন।
তিনি বলেন, কাপ্তাই বাঁধে এখনো আরো পানি ধারণ ক্ষমতা রযেছে। তাই এবিষয়ে জনসাধারনকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...