বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রামগড়ে আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলার রামগড়ে ২০১৮ সালের উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলা করে মারাত্বভাবে আহত করার ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে রামগড় উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার রাতে ভূক্তভোগী কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা কামাল বাদী হয়ে রামগড় থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। শনিবার দুপুরে মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থীর ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ শেষে পৌরসভার সোনাইপুল বাজারে সীমা হোটেলে চা-নাস্তার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা আসামাত্র উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে মারাত্বভাবে আহত করে আওয়ামীলীগের নেতাকর্মীরা এতে কামাল উদ্দিন গুরুতর জখম হলে প্রথমে রামগড় হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ একমাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলেও পুরোপুরি সুস্থ্য ও স্বাভাবিক জীবনে আর  ফিরতে পারেননি। আসামীদের হুমকী ও গুমের ভয়ে দীর্ঘকাল অন্যত্র বসবাস করতে হয়েছে । প্রাণভয়ে এতোদিন ন্যায় বিচারের স্বার্থে অভিযোগ করতে বিলম্বিত হয়েছে বলে বাদী জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...