শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের হল রুমে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দিদারুল আলম রাজুকে মনোনীত করা হয়।

এ ছাড়াও জেলার অপরাপর সাত উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১১ সদস্যের আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জহুর আলম, যুগ্ন-সম্পাদক সমীর মল্লিক, কোষাধ্যক্ষ রিপন সরকার, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ সাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ এবং আবাসন ও আপ্যায়ন সম্পাদক চাইথোয়াই মারমা। এ ছাড়া শীঘ্রই জরুরী সভার মাধ্যমে গঠিত হবে খাগড়াছড়ি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি। দুই বছর মেয়াদী এই কমিটিতে জেলার সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পাবেন। কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য বলেন, দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা সত্তে¡ও, সকল যোগ্যতা থাকা সত্তে¡ও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনরকম সুযোগ দেওয়া হয়নি।

দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি জেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবী ধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি। বক্তব্যে নতুন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন বলেন, চাটুকারদের প্রাচীর ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়িতে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। জেলার সকল উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে খাগড়াছড়ির সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...