সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৫০০ অসহায় পরিবারের মাঝে সিএমপির ইফতার উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সার্বিক সহযোগিতায় ৫’শ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আগ্রাবাদস্থ এক্সেস রোডের আবদুল্লাহ করভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ছোলা, চিনি, সয়াবিন তেল, চিড়া, পেয়াঁজ ও আলু।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও কমিউনিটি পুলিশিং মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন, ভেগাস ফার্নিচারের স্বত্ত¡াধিকারী সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কাশেম ভূইঁয়া, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, দুঃসময়ে সমাজের অসহায়, অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনো সকলের মানবিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে রয়েছে। সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে বলে তিনি মন্তব্য করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...