সোমবার, ৬ জুলাই ২০২৬

পটিয়ায় বিএনপির অফিস ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী বিক্ষোভের আধঘন্টা পর বিএনপির অফিস ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড় ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে।

এর আধঘন্টা পর ৩০/৪০ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এসে বিএনপি অফিস ভাংচুর করে। এসময় হামলাকারীরা বিএনপি অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে বাইরে ফেলে দেয়।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানান, বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, ৫০/৬০ জন ছাত্র কোটাবিরোধী স্লোগান দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ গেলেও কাউকে পাওয়া যায়নি। বিএনপি অফিসে কারা হামলা করেছে তা জানি না।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...