শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ডিভোর্সের ঘোষণা দিলেন দুবাই রাজকুমারী শেইখা মাহরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বামীর বিরুদ্ধে অন্য সঙ্গী রাখার অভিযোগ তুলে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন বলে এনডিটিভির এক প্রতিবেদন বৃহস্পতিবার জানানো হয়েছে।

গত বছরের মে মাসে ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় দুবাই রাজকুমারীর। মাস দুয়েক আগে তাদের একটি সন্তান হয়।

ডিভোর্সের ঘোষণা দিয়ে মঙ্গলবার এক পোস্টে রাজকুমারী শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে থাকায় আপনাকে ডিভোর্স দিলাম। আমি আমাদের ডিভোর্সের ঘোষণা দিচ্ছি। আপনাকে ডিভোর্স দিলাম, আপনাকে ডিভোর্স দিলাম, আপনাকে ডিভোর্স দিলাম। যত্ন নেবেন। আপনার সাবেক স্ত্রী।’

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নেয়া শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে রাজকুমারীর ডিভোর্সের খবর ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, তার আইডি হ্যাক হয়েছে। ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করেছেন রাজকুমারী ও তার স্বামী। দুজনেই ইনস্টাগ্রাম থেকে দুজনের ছবি মুছে ফেলেছেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...