রবিবার, ২১ জুন ২০২৬

ফটিকছড়িতে ছিনতাইয়ের শিকার স্কুল শিক্ষিকা

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পনের দিনের ব্যবধানে ছিনতাইয়ের শিকার হয়েছেন আরো এক স্কুল শিক্ষিকা। ১৫ জুলাই (সোমবার) স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষক উপজেলার যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক হিসেবে কর্মরত আছেন।

জানা যায়,স্কুল শিক্ষিকা পুরবী প্রভা ভৌমিক প্রতিদিনের ন্যায় বিবিরহাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে তার কর্মস্থল ওই বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির ভিতরে থাকা ছিনতাইকারীর দল ওই শিক্ষিকার কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত মোবাইল, হাতের আংটি, কানের দুল, গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। সব মিলিয়ে দেড় লাখ টাকার সরঞ্জামাদি ছিনিয়ে নেয় ছিনতাইকারীর দল। বিষয়টি নিশ্চিত করে একই বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার বলেন- বিবিরহাট রাজঘাট থেকে স্কুলে আসার উদ্দেশ্যে সিএনজিতে উঠে পূরবী ম্যাডাম। গাড়িটি কিছুদূর যাওয়ার পর ছিনতাইকারীর দল তাকে আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নেয়। পরে বিষয়টি তিনি স্কুলে এসে আমাদের বলেন। মানষিকভাবে তিনি ভেঙে পড়েছেন, ভাল করে কথাও বলতে পারছেন না। এখনো কোন অভিযোগ করা হয়নি। এদিকে ১ জুলাই উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার স্কুল যাওয়ার পথে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে ছিনতাইয়ে শিকার হন। অস্ত্রের মুখে উক্ত শিক্ষিকার কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে ছিনতাইকারীরা।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...