সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিনে বক্তারা

পানির হক থেকে কাউকে বঞ্চিত না করাই কারবালার দর্শন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিনে গতকাল রবিবার দেশি–বিদেশি আলোচক ও ইসলামী চিন্তাবিদরা বলেছেন, ফোরাত নদীর পানি কুকুর বিড়ালের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আহলে বায়তে রাসূলের (দ) সদস্যগণকে সেদিন পানির কষ্টে ফেলে ইয়াজিদ যে নৃশংসতা দেখিয়েছে, ইতিহাসে এই নির্মমতার দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। আল্লাহর অপার নিয়ামত নদী–সমুদ্রের পানির ওপর সকল দেশ ও মানুষের সমান অধিকার রয়েছে এবং পানির হক থেকে কাউকে কখনো বঞ্চিত করা যাবে না এটাই শাহাদাতে কারবালার দর্শন ও অন্তর্নিহিত শিক্ষা।

মাহফিলে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলাপরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
সুফি মিজানুর রহমান বলেন, কারবালা কোনো ঘটনার নাম নয়, একটি চেতনার নাম কারবালা। আহলে বায়তে রাসূল (দ) সেদিন যে ত্যাগের দৃষ্টান্ত রেখেছেন দুনিয়ার ইতিহাসে তার দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।
আলোচক আল্লামা সৈয়দ মাহমুদ আশরাফ আশরাফী বলেন, হযরত ইমাম হোসাইন (রা) মসনদ পাওয়ার জন্য ইয়াজিদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হননি। তিনি চেয়েছিলেন ইয়াজিদি দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দিতে। ইসলামী শরিয়তে মাযহাব মানার কারণ ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। আহলে বায়তের প্রতি ইমামগণের ভালোবাসা নিয়ে আলোচনা করেন হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রিজভি।
বিশেষ অতিথি ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ জহিরুল আলম, পেয়ার মুহাম্মদ, শাহজাদা সৈয়দ শাহদাত উদ্দিন, শাহেদ করিম, আলমগীর পারভেজ, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, ইদ্রিচ চেয়ারম্যান। কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। নাতে রাসুল (দ) পেশ করেন শায়ের মোহাম্মদ মহিউদ্দীন তানভীর।
ড. জাফর উল্লাহ ও হাফেজ ছালামত উল্লাহর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, মোহাম্মদ খোরশেদুর রহমান, আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, লায়ন দিদারুল আলম চৌধুরী, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, আবদুল হাই মাসুম প্রমুখ।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...