খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় রামগড় ১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা কালাচাঁন দেববর্মন এঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে রামগড় ১নং পৌর ওয়ার্ডস্থ বল্টুরামটিলা মন্দির ঘাটে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার শেষে তাঁর পিতা ও মাতার পাশে সমাধি দেওয়া হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে রাষ্ট্রের পক্ষে সন্মান প্রদর্শন করেন । রামগড় থানার এসআই জাফর এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এই বীরমুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত রোগে ঢাকা আগারগাঁও সৌহারওয়ারদী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।